শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

রাজধানীর যাত্রাবাড়ীতে এলাকায় জাহাঙ্গীর হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে মীরহাজারীবাগ এলাকায় নিহতের বাসার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পর মুমূর্ষ অবস্থায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে পৌঁনে ১২টার দিকে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. রুবেল জানান, রাত সাড়ে ১০ টার দিকে মীরহাজারীবাগ বাসার পাশের একটি দোকানে গিয়েছিল জাহাঙ্গীর। সেখান থেকে ফেরার পথে তিন-চারজন মুখোশ পরিহিত ব্যক্তি মোটরসাইকেলে এসে জাহাঙ্গীরকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। রাস্তা থেকে তুলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। কারা তাকে হত্যা করেছে এলাকায় গেলে জানতে পারবো।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘স্বজনরা ওই ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category