রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

যশোরে সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

সীমান্তে বিএসএফ কর্তৃক স্বর্ণা দাস ও জয়ন্ত সিংহ নামে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়।সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিটের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর আমরা ভারতকে বন্ধু হিসাবে দেখেছি। কিন্তু ভারত বাংলাদেশকে কখনো বন্ধু ভাবিনি। তারা নিয়মিত সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করছে। এজন্য সীমান্তে হত্যা বন্ধে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব অলোক কুমার ঘোষ, বিষ্ণুপদ সাহা, অসিম কুমার মন্ডল, সুদিপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু. জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category