বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

যমুনা সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তারাকান্দি যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় সার উৎপাদনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে যমুনা সার কারখানার প্রধান গেটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সরিষাবাড়ী উপজেলা শাখা ও যমুনা সার কারখানা আঞ্চলিক শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিকে সর্মথন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরিষাবাড়ী উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর প্রধান সড়কে  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশ করে।

বক্তব্য দেন- জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চান মিয়া চানু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, মনিরুজ্জামান আদম, খোরশেদ আলম, শফিকুল ইসলাম, আবুল হোসেন, আকন্দ মো. সেকান্দর আলী, রাশেদুল ইসলাম লিটন ও মহিউদ্দিন বক্তব্য রাখেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক ও জেএফসিএল শ্রমিক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category