শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মোটরসাইকেল জমা না দিলে ঈদের ছুটি পাবে না পুলিশ

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পুলিশ সদস্যদের মোটরসাইকেল নিয়ে বাড়িতে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে। তাই বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল ব্যবহার না করতে বলা হয়েছে পুলিশ সদস্যের।

রোববার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

তারপরও কোনও পুলিশ সদস্য যদি মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করেন এবং দুর্ঘটনার শিকার হন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১২ মার্চ পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশ সদস্যদের মোটরসাইকেল ব্যবহার সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, ঢাকায় কর্মরত পুলিশ সদস্যরা ছুটিতে ব্যক্তিগত মোটরসাইকেল এবং সরকারি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হন বা আশঙ্কা থাকে। তাই ছুটির সময়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেল জমা রাখতে হবে এবং ছুটি শেষে কাজে যোগদানের পর পুনরায় মোটরসাইকেল ইস্যু করে নিতে হবে।

ছুটিতে যাওয়ার আগে নিজ নামে ইস্যুকৃত সরকারি মোটরসাইকেল সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার পরই ছুটির ছাড়পত্র প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category