শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

মেহেরপুরে ইতালিয়ান পিস্তলসহ আটক ৩

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

মেহেরপুরের মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রাম থেকে তিন অস্ত্র কারবারিকে আটক করেছেন যৌথ বাহিনীর একটি অভিযানী দল। আটক অস্ত্র ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় একটি নাইন এমএম ইতালিয়ান তৈরি  বিদেশি পিস্তল।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে স্টেডিয়াম পাড়ায় অস্ত্র উদ্ধারের অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।

আটকরা হলেন, দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা গেছে, আটকদের তথ্যের ভিত্তিতে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। আটক তিনজনকে নিয়ে আজ ভোরে মেহেরপুর স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযানে আলিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুঁতে রেখেছিল। সেখানে মাটি খুড়ে পলিথিন মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা। উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএ পিস্তলটি ইতালির তৈরি বলে জানা গেছে। আটক তিন জনের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category