মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

মেলান্দহে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৬৬ Time View

জামালপুরের মেলান্দহে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বন্যা (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে জামালপুর দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ বজরুদ্দি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বন্যা জামালপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জয়নাল আবেদীন মাস্টারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা মেলান্দহগামী সিএনজি ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজিতে থাকা বন্যা গুরুতর আহত হয়। গুরুতর আহত বন্যাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে মৃত্যুবরণ করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, প্রাইভেটকার ও সিএনজি আটক আছে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category