শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম মুনতাকা

  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

২০২৩-২৪ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।ফলাফলে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

জানা গেছে, প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা সর্বমোট ৯২.৫ নম্বর পেয়েছেন। রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ দুই হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭.৮৩ শতাংশ।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি সারা দেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category