বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর ওয়াদুদ হাওলাদারের বাড়িতে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে সদ্য প্রয়াত জামায়াতের আমীর ওয়াদুদ হাওলাদারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল হার্ট এট্যাক করে বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমীর ওয়াদুদ হাওলাদার মৃত্যুবরন করেন। এরপর ১৪ এপ্রিল লন্ডনে অবস্থান করা তার মেয়ে শাথী আক্তার ফেইসবুকে বর্তমান সরকারকে পতনের জন্য আন্দোলন করার আহ্বান জানান। পরদিন ১৫ এপ্রিল ফেইসবুক লাইভে এসে বিভিন্ন সরকার বিরোধী বক্তব্য দেন। একপর্যায়ে বলেন ছি. ছি. হাসিনা লজ্জায় বাছিনা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পরে। বাগেরহাটের স্থানীয় আওয়ামলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই ফেইসবুক লাইভকে কেন্দ্র করে ১৬ এপ্রিল জামায়াত নেতা বাড়িতে হামলা চালান ও ভাংচুর করেন।
জানা যায়, বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমীর ওয়াদুদ হাওলাদারের মেয়ে শাথী আক্তার ইসলামী ছাত্রী সংস্থার সদস্য ছিল এবং ইউকের নিরাপদ বাংলাদেশ চাই এর মহিলা বিষয়ক সম্পাদিকা।
এ ব্যাপারে সাথী আক্তারের এর মাতা মিজানার বেগম বলেন, আমার মেয়ে কয়েক মাস থেকে দেশের বাইরে রয়েছেন। সে ছাত্রজীবনে ইসলামী ছাত্রীসংস্থা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। সে দেশে থাকতে তার বিরুদ্ধে কখনো নাশকতার অভিযোগ কিংবা মামলা ছিলোনা। এই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও সন্ত্রাসী বাহিনী একাধিকবার তাকে হুমকী ধামকী দিয়েছে। তাকে দেশের বাইরে পাঠিয়েও আমরা শান্তিতে থাকতে পারছিনা। গভীর রাতে ঘুম থেকে তুলে ছাএলীগ বাসার আসবাবপত্র তছনছ করতে শুরু করে। আওয়ামীলীগ ছাএ লীগ মারমুখী আচরণে বাড়ীর বয়স্ক, নারী ও শিশুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। নিরীহ নাগরিককে এই ধরনের হয়রানী থেকে মুক্তি দেয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তিনি ও তাঁর পরিবারের সবাই।