শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় দোকানে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৯ জানুয়ারি) পৌর শহরের সড়ক বাজারে বিভিন্ন দোকানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী ও আখাউড়া থানার ওসি তদন্ত মো. সফিকুল ইসলাম।

এ সময় দোকানে মূল্য তালিকা না থাকায় এক সবজি আড়ৎদারকে ৫ হাজার টাকা ও এক মুদির দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর এক অংশ হিসেবে আমরা আজ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছি। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকায় আমরা দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৮হাজার টাকা জরিমানা করেছি।তিনি আরো বলেন ব্যবসায়ীরা যেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করতে না পারে সেই জন্য আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category