বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

মিরপুরে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা, আহত ১০

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৭৭ Time View

রাজধানীর মিরপুর-১০ নম্বর থেকে আগারগাঁওগামী সড়কে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা দিয়েছে। এ দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।

কাফরুল থানা পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও হেলপার।

ট্রাফিক তেজগাঁওয়ের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার বলেন, মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে সেফটি পরিবহনের (গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ব ১১-৭০১৬) একটি বাস মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়। ঘটনার বিষয়ে জেনেই ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট রওনা করে। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। দুর্ঘটনায় ১০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টহল টিম পাঠানো হয়েছে। এসআই আব্দুর রশীদ ঘটনাস্থলে কাজ করছেন। আমরা জেনেছি ২/৩ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপারকে খোঁজা হচ্ছে। বাসের ধাক্কায় মেট্রোরেলের পিলারের পানি নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category