শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দীন গ্রেপ্তার: গণহত্যা মামলা

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

বৈষম্যবিরোধী আন্দোলনে করা গণহত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।

জানা গেছে, তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category