শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মালয়েশিয়ায় মর্গে পড়ে আছে বাংলাদেশি প্রবাসীর লাশ

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

স্ট্রোক জনিত কারণে আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি মালয়েশিয়ার পেরাক রাজ্যের একটি হাসপাতালে ভর্তি করেছিলেন। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে অবগত করলে, হাসপাতালে গিয়ে খোঁজ নেয় বাংলাদেশ হাইকমিশন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিতজনের কোনো তথ্য দিতে পারেনি বলে হাইকমিশনের এক বিবৃতিতে জানা যায়।

জানা গেছে, সোবহান কুমিল্লা জেলার নুরে জামানের ছেলে।

এদিকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মৃতের হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় এবং এখন পর্যন্ত তার আত্মীয়-স্বজনদের খুঁজে না পাওয়ায় লাশ দেশে পাঠানো যাচ্ছে না।

প্রবাসী ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় নিশ্চিতে বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে চেষ্টা চালাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি, লাশ শনাক্তের জন্য স্বজন বা অন্য পরিচিতজনদের হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দাবিদার না পাওয়া পর্যন্ত মৃত মো. আবদুল সোবহানের লাশ দেশে পাঠানো সম্ভব নয়। পরিচিত বা স্বজনদের সোবহানের লাশ শনাক্তের জন্য হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাসের সঙ্গে +৬০১২৪৩১৩১৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category