সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে মাদকসেবীদের দেখতে হবে:ড. কামাল উদ্দিন আহমেদ

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ Time View

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে মাদকসেবীদের দেখতে হবে। সামাজিক, পারিবারিক ও সরকারি পর্যায়ে তাদের বিশেষ সাহায্য প্রয়োজন। আমাদের সবাইকে তাদের প্রতি যত্নশীল হতে হবে৷ সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রে জন্ম থেকেই বেঁচে থাকার সম্মানজনক অধিকারের কথা উল্লেখ রয়েছে।

তিনি বলেন, মাদকসেবীদের পরিপূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিত করেই চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে৷ মাদকসেবীদের একাংশ এইচআইভি সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। আমাদের সমন্বিত, মানবিক ও গবেষণাধর্মী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে ‘সিলভার জুবিলি অব হার্ম রিডাকশন প্রোগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, বারিধারায় একটি হোটেলে ইউএনএইডস ও এনপিইউডিসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

সভায় ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘অনেকক্ষেত্রে  বিচ্যুতি স্বাভাবিক কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসাই মূল সফলতা। মাদকসেবীদের প্রতি সরকারি-বেসরকারি সংস্থা ও গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে৷ কার্যকর যোগাযোগ নিশ্চিত করে কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো দূর করার প্রচেষ্টা চালাতে হবে৷ বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের কারণে মাদকের বিস্তৃতি তুলনামূলক কম।’তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা লাভ করা মৌলিক অধিকার। স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও জনসেবা সংক্রান্ত বিষয়গুলোকে অধিকার নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত সোচ্চার। তিনি আলোচনায় এক পর্যায়ে বলেন, ‍‍`মাদক সরবরাহ বন্ধে জোর দিতে হবে। শক্ত হাতে মাদক কারবারীদের প্রতিহত করা গুরত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category