বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মাধবপুরে ট্রাক চাপায় সিএনজি যাত্রী নিহত

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় সিএনজি যাত্রী হামিদ মিয়া (৩৩) নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছে আরো চালকসহ ২ যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ (১ জানুয়ারি) সোমবার সকাল ৬ ঘটিকার সময় উপজেলার জগদীশপুর তেমুনিয়া গ্লোবাল লিংক সিএনজি পাম্পের সামনে রেজিস্ট্রেশন নাম্বারবিহীন মাধবপুরগামী সিএনজিকে অজ্ঞাতনামা ট্রাক চাপা দেয়।

এসময় সিএনজিতে থাকা চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজুলের ছেলে হামিদ ঘটনাস্থলে মারা যায়। অপর চালকসহ দুইজনকে স্থানীয় লোকজন আহত অবস্থায় বি-বাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতদের নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে এবং দুর্ঘটনায় কবলিত সিএনজি গাড়ি ও লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category