বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মাটিরাঙ্গায় বিনামূল্যে বীজ-সার নগদ অর্থ সহায়তা

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ আমনের রবি মৌসুমে শীতকালীন সবজি ও মাঠ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫টি হাইব্রিড কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলীর সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।

স্বাগত বক্তব্য দেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নুর মোহাম্মদ, মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো. আমির হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার রুপন দে, উপ-সহকারী কৃষি অফিসার মো.আমজাদ হোসেনসহ উপজেলার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার অর্থ সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category