শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মাজার জিয়ারত করে ফেরার পথে সড়কে ঝরল ৫ প্রাণ

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯৩ Time View

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা বাদশা কোম্পানিন সামনে পৌঁছালে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

পুলিশ জানায়, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে এতটুকু জানা গেছে তাদের বাড়ি বরিশাল, বর্তমানে সাভার হেমায়েতপুরে থাকে। সিলেট মাজার জিয়ারতে এসেছিলেন ফেয়ার পথে দুর্ঘটনায় ঘটে। মরদেহগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আছে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, রাতে দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাইভেট কারে বিভিন্ন অংশ কেটে মরদেহ উদ্ধার করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category