মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

মহেশপুরে বাস ও ইজিবাইক সংঘর্ষে ১জন নিহত

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬৪ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর ভৈরবা সড়কের দাড়িয়াপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে রাশিদা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এ সময় গুরুতর ভাবে আহত হয়েছেন কুলচুম বেগম (৬৫),শাওন হোসেন (৩৮) ও ফজলুর রহমান (৭০)। এর মধ্যে কুলচুম বেগম ও শাওন হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফাড করা হয়েছে। থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

এ ঘটনাটি ঘটেছে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর ভৈরবা সড়কের দাড়িয়াপুর নামক স্থানে।

এলাকাবাসী জানান, দুপুরে ভৈরবা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই ইজিবাইকটি দাড়িয়াপুর নামক স্থানে পৌঁছালে মহেশপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহেশপুর পৌর এলাকার গোপালপুর গ্রামের মৃত জাহানআলী মণ্ডলের স্ত্রী রাশিদা খাতুন নিহত হয়। এসময় একই গ্রামের ফজলু রহমানের স্ত্রী রাশিদা খাতুন, ফজলু রহমান ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাওন গুরুতর ভাবে আহত হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন পারভেজ জানান, দাড়িয়াপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে রাশিদা খাতুন নামের একজন মারা গেছে। গুরুতর আহত দু’জনকে যশোরে রেফাড করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘাতক যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category