বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.) কে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত করেন তারা।বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এ সময় প্রায় তিনশতাধিক শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন।