শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

মমেকে ছাত্রলীগ নেতাকর্মীসহ ২৮ ইন্টার্ন চিকিৎসক বহিষ্কার

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ক্যাম্পাস ও হোস্টেল এলাকায় চাঁদাবাজি ও মাদক সম্পৃক্ততার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)  ছাত্রলীগের নেতাকর্মীসহ ২৮ জন ইর্ন্টান চিকিৎসককে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে সভাপতি ও ডা. মো. বদর উদ্দীনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অভিযুক্ত ২৮ জন ইন্টার্ন চিকিৎসককে ক্যাম্পাস ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, মমেক ছাত্রলীগের সাবেক সভাপতি অনুপম সাহা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, মাশফিক আনোয়ার, মেহেদী হাসান শিমুল, অনুপম দত্ত অর্ঘ, মাহিদুল হক অয়ন, জাহিদুল ইসলাম তুষার, মঞ্জুরুল হক রাজিব, রাকিবুল হাসান রুকন, আলমগীর হোসেন, আশিক উদ্দিন, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, রায়হান ফাগুন, অর্ণব সাহা, কামস আরেফিন, আসিফ রায়হান, দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ পুষণ, সঞ্জীব সরকার বোনাস, সাইফুল ইসলাম, মুনতাসুর রাতুল, সানজিদ আহমেদ, শাহরিয়ার ইফতেখার সৌমিক, আশিক মাহমুদ রিয়াদ, আসিফ ইকবাল ও মেরাজ হোসেন বাঁধন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category