শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভোলায় শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ট্রাফিক ও অন্যান্য পুলিশ সদস্যদের কর্মবিরতির কারণে ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের ট্রাফিক ম্যানেজমেন্টে সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সনদপ্রাপ্তদের মধ্যে রয়েছে- বিএনসিসি, স্কাউটস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় পুলিশ সুপার ও নৌবাহিনীর কর্মকর্তারা গত কয়েকদিনে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন।

একই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা রক্ষা করা, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আহ্বান জানান।

এতে জেলা পুলিশ ও নৌ-বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category