রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

ভৈরবে এক হাজার কেজি ভারতীয় চিনিসহ দুইজন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

কিশোরগঞ্জের ভৈরবে চোরাচালানের মাধ্যমে আনা এক হাজার কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে রাজু শেখ(৩৮) যশোর সদর উপজেলার মাঠপাড়া, চাচড়া এলাকার মো. মোবারক শেখের ছেলে ও আল আমিন(২৫) একই উপজেলার শেখহাটি আদর্শপাড়া এলাকার আছালত মন্ডলের ছেলে।

বুধবার ৩১ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলা সদরের নাটালের মোড় এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর থেকে একটি কাভার্ডভ্যান, একহাজার কেজি ভারতীয় চিনি ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল।

তিনি আরো জানান, এসব চিনি সিলেট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল। এ বিষয়ে ভৈরব থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category