শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

ভেড়ামারায় আগুনে পুড়ে কোটি টাকার পান বরজ ছাই

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৯ Time View

কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার পান বরজের পান পুড়ে ছাই। ৫ ঘন্টা ধরে আগুন জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সরজমিন ঘুরে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকার মাঠের পান বরজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন আগুন দেখে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

ফাঁকা মাঠের কারণে বাতাসের বেগ ছিলো অনেক বেশি তাই দ্রুত আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে এতে করে  মাঠে থাকা কৃষকদের পানের বরজ  একের পর এক   আগুনে লেলিহানে  পুড়ে ছাই হয়েগেছে। আনুমানিক প্রায়ই বিশ বিঘা জমির পান বরজের পান পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির মূল্য প্রায়ই ১৫ কোটি টাকা।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান আমরা সকাল ১১ টার সময় সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। কিন্তু ফাঁকা মাঠের কারণে বাতাসের গতি ছিলো অনেক বেশি।পানি মারলে সঙ্গে সঙ্গে একটা বড় যে আগুন ধরে যাচ্ছে। তাই অবস্থা বেগতিক দেখে আমরা কুষ্টিয়া সদর, মিরপুর ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দিলে তারা এসে একসঙ্গে আগুন নেভানোর কাজ করছি।

প্রায়ই  ঘণ্টা হলো আমরা আগুন নেভানোর কাজ করছি। কিভাবে আগুন ধরেছে এখনো বলতে পারবো না। তবে পূর্বশত্রুতা জের ধরে আগুন ধরছে কিনা এটা আমরা খতিয়ে দেখবো। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন,  আগুনের পুড়ে যেসব পরিবার ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই-বাছাই করে  বাংলাদেশ সরকার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগুনে পোড়া  স্থল  পরিদর্শন করেন, কুষ্টিয়া- ২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরিফিন, উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান বুলবুর হাসান পিপুল, ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জহুরুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের পাঁচটা ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানির পাশাপাশি গ্যাস ফর্ম ব্যবহার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category