শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভূঞাপুরে মাদক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭৫ Time View

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্য বিক্রি করায় মাদক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করেছে এলাকাবাসী ও মুসল্লিরা।

শুক্রবার জুম্মার নামাজের পর এলাকার মুসল্লিরা নামাজ আদায় শেষে ওই বাড়িটি ঘেরাও করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের সুরমান আলীর বাড়িতে।জানা যায়, সুরমান, তার স্ত্রী ফাতেম বেগম ও ছেলে সোহাগ মিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে হিরোইন, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। তারা মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উপজেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। এছাড়াও প্রতিনিয়ত তার বাড়িতে মাদক সেবনকারীরা যাতায়াত করে আসছে। মাঝে মাঝে প্রশাসন তাদের ধরে নিয়ে গেলেও কয়েকদিন পরে আবার চলে এসে পুনরায় ব্যবসা শুরু করে।

স্থানীয় হালিম চকদার, মামুন সরকার, আব্দুর রহিম বলেন- দীর্ঘদিন ধরে সুরমান ও তার পরিবারের লোকজন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। আমরা বারবার নিষেধ করার পরেও সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে রয়েছে। সে যেন এ ব্যবসা না করে সেজন্য তাকে আমরা তর্ক করতে এসেছি। প্রশাসনের কাছে আমরা সুদৃষ্টি কামনা করছি প্রশাসন যেন সুরমানের এ মাদক ব্যবসা বন্ধ করে দেয়।ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন- এ ধরণের কোন অভিযোগ আসলে সাথে সাথে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্য নিয়ে আমরা সবসময় সোচ্চার রয়েছি। এ বিষয়ে কাউকে  কোন ছাড় দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category