শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

ভুল চিকিৎসা এবং গাফলতিতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী:স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

‘প্রধানমন্ত্রী আমাকে জিরো টলারেন্স করে দিয়েছেন। যদি কোনো ভুল চিকিৎসা, কোনো গাফলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।’

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন।

মন্ত্রী বলেন, সব চিকিৎসক খারাপ না। দেশে ভালো চিকিৎসকও আছে। চিকিৎসকরা কেনো গ্রামে থাকতে চায় না এ বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের নিরাপত্তা কতটুকু আছে? তাদেরকে গ্রামে নিরাপত্তা দিতে পারলে অবশ্যই থাকবে। এ বিষয়ে কাজ করছেন বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আমার প্রথম লক্ষ্য চিকিৎসা ব্যবস্থাটিকে সারাদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে দেয়া। যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা শহরে ভিড় করবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category