বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

‘ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি আদর্শ ও সঠিক মূল্যবোধে গড়ে তুলতে ইসলামি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই’

  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ইবনে সিনা মেডিকেল কলেজের প্রফেসর এবং রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগীয় প্রধান ডা. হাবিবা চৌধুরী সুইট বলেছেন, বাংলাদেশের মানুষের বিশ্বাস ও চেতনায় ইসলাম। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি আদর্শ ও সঠিক মূল্যবোধে গড়ে তুলতে ইসলামি শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রবর্তিত সমালোচিত শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মকে সুকৌশলে ইসলাম থেকে বিমুখ করে রাখার ষড়যন্ত্রেরই অংশ ছিল। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইসলামী শিক্ষা প্রবর্তনের দাবি জানান।

রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকার আইডিইবি ভবন মিলনায়তনে “বর্তমান প্রেক্ষাপটে জাতি গঠনে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত রূপ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন সিনিয়র শিক্ষক ডক্টর জান্নাত আরা শেলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামিমা তাসনিম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ডক্টর রাশীদাহ্ নাওমী, লালমাটিয়া মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান ড. ফেরদৌস আরা বকুল, প্রস্তাবনা পেশ করেন মহানগরীর মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি জান্নাতুল কারীম সুইটি।

আরো উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরীফা, ডা. শাহানা পারভীন লাভলী, ডা. শিরিন আক্তার রুনা, মহানগরী দক্ষিণের শূরা ও কর্মপরিষদ সদস্যা তানহা আজমী, উম্মে কুলসুম রিনা, রাবেয়া খানম, সেলিনা পারভীন, নার্গিস খান, কামরুন্নাহার তুরানি, নুরজাহান আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category