রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Title :
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাণিজ্য সহযোগিতা বাড়াতে পাকিস্তান-বাংলাদেশের নতুন সমঝোতা ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার

ভবিষ্যতের জগৎ হবে দক্ষতার: মাহফুজ আনাম

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

‍‍`ভবিষ্যতের জগৎ হবে দক্ষতার‍‍` বলে মন্তব্য করেছেন দ্যা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। বুধবার (২৪ জানুয়ারী)  বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ কতৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা অবশ্যই মনে রাখবে ভবিষ্যতের জগৎ হবে দক্ষতার জগৎ। নিজেদেরকে দক্ষতায় পরিপূর্ণ করতে হবে। তোমরা যে পেশাতেই থাকতে চাও না কেনো ওই পেশাতে একটা দক্ষতা গড়ে তুলতে হবে। বর্তমান ইন্টারনেটের সময়ে কেউ রাজশাহী কিংবা চুয়াডাঙ্গায় বসে শুধু ডেইলি স্টারেই নয় নিউ ইয়র্ক টাইমসের মত জায়গায় কাজ করতে পারে।

আলোচনা সভায় তিনি প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমেদকে স্মরণ করে বলেন,  একাধারে তিনি রাজনীতিবীদ ও সাহিত্যক, সমাজ প্রেমি ও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবনে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন সোহরাওয়ার্দী তার গুরু ছিলেন। কিন্তু তাদের বিষয়ে লেখার সময় তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেন।

এছাড়াও আবুল মনসুর আহমেদ সবসময় বাঙ্গালি মুসলমানদের নিয়ে চিন্তা করতেন। তিনি মনে করতেন মুসলমানরা ব্যাকওয়ার্ড সোসাইটি হয়ে গেছে। এজন্য অনেকে তাকে সাম্প্রদায়িকও ভেবেছিলেন বলে মাহফুজ আনাম উল্লেখ করেন।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও প্রাবন্ধিক সনৎ কুমার সাহা বলেন, আবুল মনসুর আহমেদের ব্যাপারে আমার কৌতুহল আছে। তার লেখা পড়ার মাধ্যমে আমি সাংবাদিকতার অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি। আবুল মনসুর আহমেদ তার লেখায় নিজের সত্তাকে বজায় রেখেছেন।  আবুল মনসুর আহমেদকে পড়ার মাধ্যমে আমরা বিস্তর বিষয় সম্পর্কে জানতে পারি। সাংবাদিকরা নিদিষ্ট কোন মতকে চাইলে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা চাই সাংবাদিকরা যেন নীতিনৈতিকতার মাধ্যমে তাদের কাজ করে যায়।

এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ ও প্রাবন্ধিক সনৎ কুমার সাহা এবং  দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। মূল প্রবন্ধ হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও গবেষক ড. কাজল রশীদ শাহিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার লেখক ও প্লানিং এডিটর ফারুক ওয়াসিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category