শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ব্যাংক লুটের ঘটনায় রুমা ও থানচিতে ৪ মামলা

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮৭ Time View

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকের টাকা ও অস্ত্র লুট এবং ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সোনালী ব্যাংক লুটের ঘটনায় রুমা থানায় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে ৩টি ও থানচি কৃষি ব্যাংক লুটের ঘটনায় থানচি থানায় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে ১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রুমা ও থানচি থানায় এসব মামলা দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী।

তিনি জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রুমায় ৩টি ও থানচিতে ১টি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, রুমা কৃষি ব্যাংক ম্যানেজার হ্লা শৈ থোয়াই মারমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে সোনালী ব্যাংকের ম্যানেজারকে মামলা করতে থানায় আসতে বলা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category