বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

ব্যবসায় শিক্ষা ও গবেষণায় ই-জার্নাল ব্যবহারের সুবিধা দিবে এমারেল্ড

  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

দেশের ব্যবসায় শিক্ষা ও প্রকৌশল বিষয়ে গবেষণায় ই-জার্নাল ব্যবহারের সুবিধা প্রদান করবে যুক্তরাজ্য ভিত্তিক প্রকাশনা সংস্থা এমারেল্ড পাবলিশিং লিমিটেড।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে মঙ্গলবার এ বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়।কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এবং এমারেল্ড পাবলিশিং লিমিটেডের বিজনেস ম্যানেজার নির্ঝর মুখার্জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, চুক্তির আওতায় দেশের ৫৫টি বিশ্ববিদ্যালয় এমারেল্ড পাবলিশিং লিমিটেডের মানসম্মত ই-জার্নালে সহজ প্রবেশাধিকার পাবে। এর মাধ্যমে দেশের ব্যবসায় শিক্ষা ও প্রকৌশল ক্ষেত্রে গবেষণায় গুণগত মানোন্নয়ন এবং জ্ঞানের বিস্তার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মান এগিয়ে নেওয়ার জন্য এমারেল্ড পাবলিশিং লিমিটেডসহ বিশ্বের নামকরা প্রকাশনা সংস্থার  ই-রিসোর্স ব্যবহার করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ইউজিসির ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, অতিরিক্ত পরিচালক তাহমিনা রহমান, ইউডিএল শাখার উপ-পরিচালক নুসরাত শারিতাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category