সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপি নেতাসহ আটক ৬

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে চারজনের মৃত্যুর ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে গ্রেপ্তার হওয়া বাকিদের পরিচয় জানা যায়নি।

শনিবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় নবীউল্লাহসহ আরও পাঁচজন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে ব্রিফিংয়ে ডিবি প্রধান বলেন, ‍‍`অগ্নিসংযোগের আগে বিএনপির ১০-১১ জন নেতা-কর্মী ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন। সেখানে তারা সবাই হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।’

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকাগামী ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে গেছে।

এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) নির্দেশে এ ঘটনার কারণ চিহ্নিত করে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category