রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Title :
মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন আরও যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বন্ধুকে বিয়ে করার কারণ জানালেন মৌসুমী হামিদ নিরাপত্তার অজুহাতে জনগণ থেকে দূরত্ব তৈরি করবেন না: প্রধানমন্ত্রী ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী

বৃষ্টি-বন্যা পরিস্থিতি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৫৯ Time View

দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে দেখা যাচ্ছে। এ অবস্থায় আগামী দু-একদিনে খুব বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, শুক্রবার দেশের সব নদ–নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ১৬টিতে পানি বেড়েছে। বাকিগুলোতে কমছে। এছাড়া, সবকটি নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

এদিকে, শুক্রবার (৩০ আগস্ট) বৃষ্টি কমে আসাতে বেড়েছে গরমের মাত্রা। একদিনে দেশের বেশির ভাগ জায়গার সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।

শনিবারও (৩১ আগস্ট) এমন গরম থাকতে পারে, সঙ্গে দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে, আগামী সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি আবারও বাড়তে পারে এবং টানা কয়েক দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে এতে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত চলতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে এই সময়ে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এরপর আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি বেশি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এই মুহূর্তে মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে। এ কারণে বৃষ্টি কমে গেছে। তবে আগামী সোমবারের মধ্যে মৌসুমি বায়ু আবারও শক্তি অর্জন করতে পারে। এতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যা কয়েক দিন স্থায়ী হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category