শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বৃষ্টি কামনায় মনপুরায় ইসতিসকার নামাজ আদায়

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

ভোলার মনপুরায় তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় মনপুরার ঐতিহ্যবাহী রামনেওয়াজ বাজার মসজিদ মাঠে এ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজের আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে স্কুল- মাদরাসার শিক্ষক, ব্যবসায়ী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ সময় কয়েক শত মুসল্লি দুই রাকাত নামাজ আদায় করে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির জন্য পরম করুণাময় মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাতে রহমত ও ক্ষমা প্রার্থনা করেন।

নামাজে ইমামতি করেন হাকিমউদ্দিন ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও রামনেওয়াজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। নামাজ শেষে খুতবা পাঠসহ সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

নামাজে অংশগ্রহণ করা কয়েকজন মুসুল্লি জানান, প্রচণ্ড গরমে এবং খরায় অস্থির হয়ে উঠছে জনজীবন। এ অবস্থা থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করে মোনাজাতে ক্ষমা ও রহমত প্রার্থনা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category