বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ে শর্ট ও প্রফেশনাল কোর্স খোলার পরামর্শ ইউজিসির

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও বেকার সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কোর্সের পাশাপাশি বিভিন্ন শর্ট কোর্স ও প্রফেশনাল কোর্স পরিচালনা করা যেতে পারে বলে অভিমত দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, দেশে ক্রমবর্ধমান বেকার সমস্যা লাঘবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে বিভিন্ন শর্ট ও প্রফেশনাল কোর্স খুলতে পারে। অন্তত একটি কোর্স শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা যেতে পারে। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দক্ষতার ঘাটতি রয়েছে। এসব কোর্স করার মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

ই-গভর্যার ন্স ও উদ্ভাবন কর্মকৌশল ২০২৩-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের তথ্য বাতায়ন হালনাগাদ নিশ্চিতকরণের লক্ষ্যে সোমবার দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

ইউজিসি’র ইনোভেশন কমিটির আহ্বায়ক প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, তরুণরাই দেশের সম্পদ। তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে  যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করতে হবে। তিনি বলেন, শ্রম বাজারে  দক্ষ জনবলের চাহিদা নিরূপণে ইউজিসি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া প্লাটফর্ম তৈরির উদ্যোগ গ্রহণ করেছে ।

তিনি আরও বলেন, আধুনিক বিশ্বায়নের যুগে স্মার্ট ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই জরুরি। বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বিশ্বের সামনে তুলে ধরার জন্য ওয়েবসাইট তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ করা প্রয়োজন।

এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ের ল্যাব, লাইবেরি ২৪ ঘণ্টা খোলা রাখা এবং সার্বক্ষণিক অন্যান্য সেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আহ্বান জানান।

ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

ইউজিসি’র আইএমসিটি বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাসের উপস্থাপনায় কর্মশালায় সমাপনী বক্তব্য দেন ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ। এছাড়া, কমিশনের ইনোভেশন কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট প্রবীর চন্দ্র দাস এবং ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট ও আইটি কর্মকর্তাগণ  কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category