বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ Time View

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) কার্যদিবস শেষে প্রতি আউন্সের দর ২০০০ ডলারের নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য আরও হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ফলে আগামী মার্চে ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় ফিকে হয়ে গেছে। এই প্রেক্ষাপটে ডলারের তেজ বেড়েছে। সঙ্গত কারণে বুলিয়ন বাজার চাপে পড়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০০০ ডলার ৪৯ সেন্টে। একপর্যায়ে যা ১৯৯৪ ডলার ৪৯ সেন্টে নেমে গিয়েছিল। দিনের শুরুতে তা ছিল ২০৩১ ডলার ৩১ সেন্ট। সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। বিগত ১০ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৪ ডলার ৫০ সেন্টে। দিনের সূচনাতে যা ছিল ২০৪৮ ডলারে।

গত রোববার আউন্সে স্বর্ণের দাম উঠেছিল ২১৩৫ ডলার ৪০ সেন্টে। বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। ফেডের সুদহার কমানোর আভাসে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল। তবে কোন সময়ের মধ্যে কমাবে তা নিশ্চিত নয়। ফলে সেদিন থেকে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম কমেছে প্রায় ১৫০ ডলার।

বিদায়ী নভেম্বর মার্কিন মুলুকে বেকারত্বের হার নিম্নগামী হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ। এতে স্পষ্ট, শ্রমবাজার শক্তিশালী রয়েছে। ফলে নতুন বছর ২০২৪ সালের মে মাসের আগে সুদের হার কমাবে না ফেড। এ নিয়ে প্রায় নিশ্চিত ব্যবসায়ীরা। নিউ ইয়র্ক-ভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াং বলেন, যুক্তরাষ্ট্রে শ্রমবাজার শক্তিশালী রয়েছে। ফলে স্বর্ণের দরপতন ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category