সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

বিরোধী দল কারা হবেন, যা জানালেন আইনমন্ত্রী

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিজয়ী স্বতন্ত্ররা জোট বাঁধবেন কি বাঁধবেন না; নাকি আলাদা আলাদা থাকবেন এ সিদ্ধান্ত পরিষ্কার না হওয়া পর্যন্ত বিরোধী দল কে হবেন তার জন্য অপেক্ষা করতে হবে। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে আখাউড়া পৌর মুক্তমঞ্চে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, স্বতন্ত্র প্রার্থী যারা জয়লাভ করেছেন তাদের অবস্থান কী, তারা এক সাথে থাকবেন নাকি নিজেরা জোট করবেন, নাকি তারা আলাদা আলাদা থাকবেন সেটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত বিরোধী দল কাকে বলা হবে সেটার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

আনিসুল হক বলেন, এ নির্বাচনে সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করেছে জনগণ। উন্নয়নের রাজনীতিকে স্বীকৃতি দিয়েছেন। দেশের উন্নয়নের রাজনীতি চালিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকে জনগণ ম্যান্ডেড দিয়েছেন।

টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করেন আনিসুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category