শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বিভাগীয় দায় থেকে এসপি জাহাঙ্গীরকে অব্যাহতি

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বিভাগীয় দায় থেকে অব্যাহতি পেয়েছেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা-১ এর জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ অব্যাহতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত এবং ফেনী জেলার সাবেক পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ, লিখিত জবাব, ব্যক্তিগত শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন এবং পুনঃতদন্ত প্রতিবেদনে দেওয়া মতামত, প্রাসঙ্গিক অন্য গুরুত্বপূর্ণ দলিলপত্র পর্যালোচনা মোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে

প্রসঙ্গত, ২০১৯ সালে  নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ার পর তৎকালীন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category