বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বিচারপ্রার্থীদের সেবায় সুপ্রিম কোর্টে চালু হলো হেল্পলাইন নম্বর

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে বাধা পেলে কিংবা যে কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সরাসরি মোবাইলফোনে সুপ্রিম কোর্টকে জানাতে পারবেন।

এ ছাড়াও সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবার বিষয়ে পরামর্শ গ্রহণও করতে পারবেন।সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হলো ০১৩১৬ ১৫৪ ২১৬।বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে যে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে ওই সেবাগ্রহীতাকে সহায়তা করার জন্য আজ (বুধবার) থেকে সুপ্রিম কোর্টে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।সেবাগ্রহীতারা +৮৮০১৩১৬১৫৪২১৬ এই নম্বরে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যে কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন।

এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন। সরকারি ছুটির দিন বাদে প্রতি রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category