বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে: মির্জা ফখরুল

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। তারা নির্যাতন-নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করা হয় তৃতীয় বারের মতো।

বৃহস্পতিবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন- প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে বলে জনগণ প্রত্যাশা করে।

অন্তর্বর্তী সরকার তিন মাসে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ফখরুল বলেন, অবশ্যই বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রেখেছে। তারা অনেকগুলো কাজ করেছেন। সবাই এই সরকারকে সহযোগিতা করলে, উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে।

‘বিএনপি কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখার সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে আজ’, যোগ করেন ফখরুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category