বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

বিএনপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল আর ক্ষমতাসীনদের ঘরে লুটপাটের অট্টহাসি: রিজভী

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

মুসলমানদের সবচয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিনেও বিএনপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল আর ক্ষমতাসীনদের ঘরে লুটপাটের অট্টহাসি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু ও পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনির পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, “আজ ঈদের দিন আমি গুম হওয়া ইলিয়াস আলী, পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত নুরু ও পুলিশের কথিত বন্দুকযদ্ধে নিহত জনির বাসায় গিয়ে দেখি সেখানে শোকের মাতম চলছে। তাদের পরিবারে কোনো ঈদের আনন্দ নেই। তাদের স্ত্রী ও সন্তানরা এখনও শোকে কাতর।”

তাদের পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে তিনি বলেন, “ক্ষমতাসীন আওয়ামী লীগের গুম, খুন, জুলুম নির্যাতনে বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঈদ আনন্দ আজ বিবর্ণ। বিএনপি নেতাকর্মীসহ দেশের বেশিরভাগ মানুষ কোনোভাবে নির্যাতিত। তাই সবাই কোনো না কোনো দুঃখকষ্টে দিন কাটাছে। এই ঈদেও মানুষের মধ্যে কোনো শান্তি নেই, সুখ নেই। এভাবে আর চলতে পারে না। এ সরকারের বিদায় ছাড়া দেশের মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে না।”

তিনি বলেন, “প্রতিটি হত্যা ও গুমের বিচার একদিন হবে। গুম করে, হত্যা করে, নিপীড়ন করে, ডামি নির্বাচন করে সরকার পার পাবে না।”

রিজভী প্রথমে গুম হওয়া ইলিয়াস আলীর বনানীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন। পরে তিনি নারায়ণগঞ্জে নুরুল আলম নুরুর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন। এরপর তিনি যান কথিত বন্দুকযুদ্ধে নিহত জনির খিলগাঁওয়ের বাসায়। সেখানে তিনি পরিবারের সদস্যদের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন। পরে তিনি নিহত জনির কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category