বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বিএনপির ১৮ নেতাকর্মীর কারাদণ্ড

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ Time View
নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ১৮ নেতাকর্মীকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই কারাদণ্ড প্রদান করেন।এদিন মামলাটিতে কারাগারে থাকা ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ারের উপস্থিতিতে এই সাজা দেন বিচারক। এ ছাড়া যুবদল নেতা নীরব ও এল রহমানসহ ১৭ জন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

পলাতক আসামিদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট সাজা পরোয়ানা জারি করেন। তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে বাবুল নামে এক ট্যাক্সিচালক কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। ট্যাক্সিটি রাত ৮ টার দিকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে পৌঁছালে আনোয়ার ও নীরবের নেতৃত্বে বিএনপি ও এর ফ্রন্ট সংগঠনের একদল নেতাকর্মী জড়ো হয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়।

এ ঘটনায় ট্যাক্সিচালক বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১৫ জানুয়ারি আনোয়ার, নীরব, এল রহমানসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category