মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

বায়ু দূষণে দেশে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে:সংসদে পরিবেশমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৬৯ Time View

বায়ু দূষণের কারণে দেশে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণের মাত্রা বেশি হলে সংগত কারণে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়বে। দেশে বায়ুদূষণ বেশি তাই অ্যাজমায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। বায়ুদূষণ শূন্যের কোঠায় আনার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিধিমালার আলোকে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে গঠিত বায়ুদূষণ সংক্রান্ত জাতীয় কমিটি বায়ুদূষণরোধে সমন্বিত কার্যক্রম গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category