সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

বাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন হয়েছে। এছাড়া হামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, হালদারপাড়া ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জড়ো হন। এ সময় তারা মোমবাতি প্রজ্বালন করেন। পরে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ প্রতিপাদ্যে জাতীয় পতাকা সামনে রেখে ‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান’ দেশাত্মবোধক গান পরিবেশনা করা হয়।

 এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সুজন দত্তের নেতৃত্বে ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। পরে আন্দোলনকারীরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চ ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category