শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় সংলগ্ন বরিশাল কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।  নিহত ঐ শিক্ষার্থীর নাম মাইশা ফৌজিয়া মিম৷ তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান  বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি দেশরূপান্তরকে নিশ্চিত করেছেন।

বুধবার ( ৩০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক ফলের দোকানি বলেন, গাড়ির গতি অনেক বেশি ছিল। মেয়েটি হাত উঁচিয়ে রাস্তা পার হচ্ছিল। কিন্তু বাসটি মেয়ের উপর অর্তকিতভাবে উঠিয়ে দিয়ে চলে যায়। মেয়েটি গাড়ির দুই চাকার মাঝখানে পড়ে যায়। কিন্তু গাড়িটি থামায় নি। পরে লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী এ বাসটি ঐ শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিআরইউ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category