শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বাসায় ফিরলেন খালেদা জিয়া

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৭ Time View

শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন বেগম খালেদা জিয়া। অবনতি হয় তার শারীরিক অবস্থার। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিসিইউতে নেয়া হয়।

এর আগেও বুধবার (২৭ মার্চ) দুপুরের পর অসুস্থ অনুভব করেন খালেদা জিয়া। পরে মেডিকেল বোর্ড বেশ কয়েকবার তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন তাকে।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। সবশেষ ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এছাড়া গত ৮ ফেব্রুয়ারি নিয়মিত চেকআপের জন্য এভারকেয়ারে যান তিনি।

এরও আগে গত বছরের ৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। টানা পাঁচ মাস পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category