বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বান্ধবীর জন্মদিনের ইলিশ-খিচুড়ি খেয়ে ১৩ শিক্ষার্থী অসুস্থ

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

রাজবাড়ীর কালুখালীতে এক বান্ধবীর জন্মদিন উপলক্ষ্যে ইলিশ-খিচুরি খেয়ে ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে থেকে অন্তরা ও আঁখি নামের দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এখনও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আছে ৫ শিক্ষার্থী আর ৬ জন সুস্থ হলে তাদের স্বজনরা বাড়িতে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তিরা হলেন, রাবিয়া, তিশা, হিয়া খাতুন, সুরভি ও পলি।

বুধবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থী ১৩ জনই দামকুদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি দামকুদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া আক্তার জানায়, বুধবার দুপুরে বিদ্যালয়ের নিকটেই তাদের বান্ধবী সিন্ধা আক্তারের জন্মদিন উপলক্ষ্যে দাওয়াত খেতে যায় ১৩ বান্ধবী। ওই বাড়িতে ইলিশ খিচুড়ি খেয়ে ফেরার পথেই তারা অসুস্থ হয়ে পরে।

দামকুদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুর রহমান বলেন, বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরলে তাদের তাৎক্ষণিক রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রমিলা রানী ব্যাপারী বলেন, অসুস্থ শিক্ষার্থীদের ফুড পয়জনিং হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ৫ জন এখনও হাসপাতালে ভর্তি তবে তারা শঙ্কামুক্ত আছে। আর ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category