শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বাগেরহাটে নানা আয়োজনে সুন্দরবন দিবস উদ্‌যাপন

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস উদ্‌যাপিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মো. ফখরুল হাসান।

প্রেসক্লাবের সহ-সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, সাংবাদিক আলী আকবর টুটুল, শেখ আসাদ প্রমুখ। আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছ্বাস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপনের দাবি জানান বক্তারা।

এদিকে দিনটি উপলক্ষে সকালে সুন্দরবন সংলগ্ন মোংলার দক্ষিণ কাইনমারিতে র‍্যালি , আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাদাবন সংঘ ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এছাড়া শরণখোলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সদরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category