সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

বাংলাদেশ চলছে লুটেরা ও মাফিয়াদের হাতে: গয়েশ্বর

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ এখন চলছে লুটেরা ও মাফিয়াদের হাতে।  আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে। তাদের তৈরি বেনজীর-আজিজ দেশবাসীর কাছে চিহ্নিত হয়েছে। তারা এখন পলাতক ও আত্মগোপনে রয়েছে। এ সরকারের অবস্থাও এক সময় তাদের মতোই হবে। এরা পালিয়ে যাবারও পথ পাবে না। জনগণ ধরে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।

বুধবার বিকালে টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তি ও দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। দেশ, মাটি ও মানুষ নিয়ে রাজনীতি করে বিএনপি। পক্ষান্তরে আওয়ামী লীগ দেশ বিক্রির রাজনীতি করে।

তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের কাছে দেশ ইজারা দিয়ে এসেছে। তারই অংশ হিসেবে এখন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় ট্রেন চলাচল করবে। যা এদেশের মানুষ কখনো চায় না। কিন্তু তাদের কিছু বলা নেই। বর্তমান সরকারের এ জাতীয় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জনগণকে এক কাতারে দাঁড়াবার আহ্বান জানান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, মোহাম্মদ ইসহক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, সাবেরা নজমুল মুন্নি, ফারাজী মতিয়ার রহমান, আব্দুল হাই মনা, যুবদলের সভাপতি এম. তমাল আহমেদসহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category