বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বরিশালে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসি শিক্ষার্থীরা

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত বরিশালের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা।

সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে বরিশালের বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে এ বছরের নতুন বই। আর নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেছে শিক্ষার্থীরা। প্রতিটি স্কুলেই বিরাজ করেছে এ উৎসবের আমেজ। সকাল ১০টায় নগরীর বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক আনোয়ার হোসেন ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাহাবুবা হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এরপর সকাল ১১টায় জেলা প্রশাসকের উপস্থিতিতে নগরীর মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। জানা গেছে, গোটা বরিশাল বিভাগে ২০২৪ সালের শিক্ষাবর্ষে প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ি-দাখিল, ভোকেশনাল-কারিগরি পর্যায়ে বিভাগের ৬ টি জেলায় ১৪ লক্ষ ৮৭ হাজার ২৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৪৯ লক্ষ ৩৩ হাজার ১৭৬ টি পাঠ্যবই বিতরন করা হবে।  একই পরিবেশ ছিল বরিশাল জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category