শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বঙ্গবন্ধু সেতুতে ৭ দিনে ২৩ কোটি ৮৩ লাখ টাকা আয়

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৯২ Time View

ঈদযাত্রার গত সাতদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে দুই লাখ ৯৪ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা। ৯ জুন দিনগত রাত ১২টা থেকে রোববার (১৬ জুন) রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ যানচলাচল ও টোল আদায় হয়।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে এক লাখ ৬৯ হাজার ৬৮৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১২ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ২০০ টাকা। আর সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে পারাপার হয়েছে এক লাখ ২৪ হাজার ৬৬১টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে ২১টি জেলার ১২-১৫ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় এ সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়ে যায়। যানচলাচল বৃদ্ধি ও যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। মোটরসাইকেলের জন্য স্থাপন করা হয়েছে চারটি বুথ।

১৯৯৮ সালের ২৩ জুন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বঙ্গবন্ধু সেতু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category