শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গভবনে মিলাদ মাহফিল

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) জোহরের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নৃশংসভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কাবির।

দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে দোয়াও করা হয়।

মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরা অংশ নেন। এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষ্যে দুপুরে বঙ্গভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এরআগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category