শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফেনীতে ৮টি চোরাই গরু উদ্ধার

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৭ Time View

ফেনীতে ৮টি দেশীয় গরুসহ আবুল কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

একইদিন জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কাশেম ওই বাড়ির আবদুল মালেকের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর মধ্যে দুটি গরু জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর এলাকার জাফর আহম্মেদের স্ত্রী আকলিমা আক্তারের।

এ ব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া থানার এসআই মো. মাঈন উদ্দিন জানান, গত গত ১৫ এপ্রিল দিবাগত রাতে গরু দুটি চুরি যাওয়ার ঘটনায় গত ১৭ এপ্রিল থানায় মামলা দায়ের করেন ওই নারী।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরের হাত থেকে উদ্ধার করা বাকী ৬টি গরুও মূল মালিকের নিকট হস্তান্তর করতে চায় পুলিশ। এজন্য উপযুক্ত প্রমাণসহ প্রকৃত মালিকদেরকে দ্রুত ছাগলনাইয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category